ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১২ বছর বয়সি এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে

2026-06-17T13:52:23+00:00
2026-06-17T13:52:23+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৫২ পিএম 
মোহতামিম হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১২ বছর বয়সি এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুটির মা মামলাটি করেন। 

মামলায় আসামি করা হয়েছে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি রামচন্দ্রপুরে অবস্থিত আমিনা আজিজুল নুরে মদিনা হেফজুল কোরআন মাদরাসার মোহতামিম হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমানকে (৩০)। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়ার রামনগর গ্রামে।

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার (১২ জুন) ভুক্তভোগী ছেলে শিশুটি তার মাকে জানায়, তার মাদরাসার মোহতামিম হেলাল উদ্দীন তাকে যৌন নির্যাতন করেছেন। পরে শিশুটির মা মাদরাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।


অভিযোগে আরও বলা হয়, গত ছয়-সাত মাস ধরে শিক্ষক হেলাল উদ্দীন শিশুটির ওপর এ ধরনের নির্যাতন চালিয়ে আসছিলেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আনিসুজ্জামান সিদ্দিকী (রেনু) বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা করা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ছাত্র  বলাৎকার  অভিযোগ  মাদরাসা শিক্ষক  মামলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: