স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক জনপ্রিয় ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসব। চলচ্চিত্রগুলো হলো- মেহেদী হাসান হৃদয় পরিচালিতও ‘বরবাদ’, রায়হান রাফীর ‘তাণ্ডব’, তানিম নূরের ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো।
দেশজুড়ে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের মিডিয়াপ্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, দেশের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। দেশের সিনেমার প্রতি দর্শকদের কৌতূহল দেখেই মূলত আমরা এই উৎসবের আয়োজন করেছি।
/আআ