হরমুজ পেরোচ্ছে একের পর এক ইরানি ট্যাঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তেলবাহী জাহাজ চলাচলের ওপর নজর রাখা এক ওয়েবসাইট জানিয়েছে, ইরানি তেলবোঝাই একাধিক ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধসীমা অতিক্রম করেছে। ওয়াশিংটন

2026-06-18T03:40:55+00:00
2026-06-18T03:40:55+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ পেরোচ্ছে একের পর এক ইরানি ট্যাঙ্কার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:৪০ এএম 
ছবি : সংগৃহীত
তেলবাহী জাহাজ চলাচলের ওপর নজর রাখা এক ওয়েবসাইট জানিয়েছে, ইরানি তেলবোঝাই একাধিক ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধসীমা অতিক্রম করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের কাঠামো চুক্তি হওয়ার পর নতুন আলোচনা শুরুর আর মাত্র দুই দিন বাকি থাকতেই এ ঘটনা ঘটল। জ্বালানি তেলের চালান ও মজুদের ওপর নজরদারি চালানো ট্যাঙ্কারট্র্যাকারস ওয়েবসাইট বুধবার ডিজিটাল ট্র্যাকিং তথ্য ও স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে ইরানের ‘দুই মাসের মধ্যে প্রথম অপরিশোধিত তেল রফতানি’ শনাক্ত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার সূত্রে বাধা যুদ্ধের চূড়ান্ত মীমাংসার আলোচনা শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক পর্বত রিসোর্টে শুরু হতে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দামে ধস নেমেছে।

ট্যাঙ্কারট্র্যাকারস জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির (এনআইটিসি) দুটি ট্যাঙ্কার- ডিওনা ও হিরো ২- মোট ৩৮ লাখ ব্যারেল ইরানি তেল নিয়ে মঙ্গলবার অবরোধসীমা পেরিয়ে যায়, যেখানে বুধবার স্ট্রিম নামের আরেকটি ট্যাঙ্কার ইরানি বন্দরের দিকে যাত্রা করছিল।

ট্যাঙ্কারট্র্যাকারস আরও জানায়, এনআইটিসিরই তৃতীয় আরেকটি ট্যাঙ্কার যাতে ১০ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ছিল, বুধবার ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর অবরোধসীমা পেরিয়ে যায়। সামুদ্রিক ট্র্যাকিং পরিষেবাটি এক্সে এক পোস্টে লেখে, সোনিয়া আই জাহাজটি জিএমটি সময় রাত ১টা ১১ মিনিটে ‘অবরোধসীমা অতিক্রম করেছে’।

কর্মকর্তারা জানিয়েছেন, সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হবে। আলোচনা ৬০ দিন ধরে চলার কথা এবং এর লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ও তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো।

মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল চুক্তির বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরান তাৎক্ষণিক তেল ও জ্বালানি বিক্রি শুরুর অনুমতি পাবে। পত্রিকাটি আরও জানায়, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিতের এই ছাড় তাৎক্ষণিক কার্যকর হবে এবং তা ব্যাংকিং, পরিবহন ও বিমার মতো পরিষেবাগুলোকেও আওতাভুক্ত করবে।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি এবং তেহরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ ইতিমধ্যেই ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে কাঠামো চুক্তিটি সম্পন্ন করেছেন।

/আআ


  বিষয়:   হরমুজ  ইরান  ট্যাঙ্কার  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: