চট্টগ্রাম নগর পুলিশে আবারও তিন থানার ওসি রদবদল

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় আবারও কয়েকটি গুরুত্বপূর্ণ থানায় নেতৃত্ব পরিবর্তন করা হয়েছে। কয়েকদিন আগে পাঁচ থানার ভারপ্রাপ্ত

2026-06-18T11:30:30+00:00
2026-06-18T14:19:04+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম নগর পুলিশে আবারও তিন থানার ওসি রদবদল
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৩০ এএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ২:১৯ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় আবারও কয়েকটি গুরুত্বপূর্ণ থানায় নেতৃত্ব পরিবর্তন করা হয়েছে। কয়েকদিন আগে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির পর এবার কোতোয়ালি, সদরঘাট ও কর্ণফুলী থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুন) গভীর রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ রদবদলের নির্দেশনা জারি করা হয়। একইসঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কয়েকজন পরিদর্শককেও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, কোতোয়ালি থানার দায়িত্বে থাকা ওসি আফতাব উদ্দিনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশ লাইনে কর্মরত পরিদর্শক মো. আবু জায়েদ মো. নাজমুন নুর।
আরও পড়ুন

সদরঘাট থানাতেও নেতৃত্বে পরিবর্তন এসেছে। ওসি কাজী মো. হাসান সিদ্দিকীকে গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন সিএমপির এস্টেট ও বিল্ডিং শাখায় কর্মরত পরিদর্শক মুহাম্মদ শরীফ।

অন্যদিকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক ইখতিয়ার উদ্দিন। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই থানার নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একই আদেশে আরও কয়েকজন পরিদর্শককে সিএমপির বিভিন্ন ইউনিট ও শাখায় দায়িত্ব পরিবর্তন করে পদায়ন করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং সাংগঠনিক দক্ষতা বাড়ানোর অংশ হিসেবেই এসব পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে নগরের খুলশী, ডবলমুরিং, চান্দগাঁও, চকবাজার ও কর্ণফুলী থানার ওসিদেরও রদবদল করা হয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে চট্টগ্রাম নগর পুলিশের একাধিক থানায় নেতৃত্ব পরিবর্তনের ঘটনা ঘটল।

সময়ের আলো/এএডি/
  বিষয়:   চট্টগ্রাম  নগর  পুলিশ  তিন  থানা  ওসি  রদবদল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: