পড়া না পারায় ৯ বছরের মাদরাসা শিক্ষার্থীকে মারধর, থানায় মামলা

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে পড়া দিতে না পারার অভিযোগে ৯ বছর বয়সী এক আবাসিক মাদ্রাসাছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক ও

2026-06-18T12:48:56+00:00
2026-06-18T12:48:56+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পড়া না পারায় ৯ বছরের মাদরাসা শিক্ষার্থীকে মারধর, থানায় মামলা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৪৮ পিএম 
জয়পুরহাট থানা। ছবি : সংগৃহীত
জয়পুরহাটে পড়া দিতে না পারার অভিযোগে ৯ বছর বয়সী এক আবাসিক মাদ্রাসাছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক ও এক শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৭ জুন) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলাটি করেন।

অভিযুক্ত জালাল উদ্দিন (৬০) শহরের নতুনহাট এলাকার হযরত খাদিজাতুল কোবরা হাফিজিয়া মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্রে জানা গেছে, জেলার কুসুম্বা ইউনিয়নের রহমতপুর গ্রামের রেজওয়ান হোসেনের মেয়ে ওই মাদ্রাসার আবাসিক বিভাগে পড়াশোনা করছিল। গত সোমবার সকালে পড়া দিতে না পারায় শিক্ষক জালাল উদ্দিন তাকে বেত দিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে শিশুটি গুরুতরভাবে আহত হয়।


পরে একই দিন সন্ধ্যায় মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন করে বিষয়টি শিশুটির পরিবারকে জানায়। বাবা সেখানে গিয়ে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি বাড়িতে রয়েছে।

জয়পুরহাট থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শিশু আইনে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পড়া  বছর  মাদরাসা  শিক্ষার্থী  মারধর  থানা  মামলা  জয়পুরহাট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: