ছাদে পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে অবস্থিত আল-আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের ভবনের ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (৪০)

2026-06-18T13:20:33+00:00
2026-06-18T13:20:33+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
ছাদে পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২০ পিএম 
ছবি : সময়ের আলো
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে অবস্থিত আল-আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের ভবনের ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের মো. জব্বার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন আকুল স্টোরে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংক ভবনের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের কাজ করতে গিয়ে শাহাদাত হোসেন অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে।


ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, অসাবধানতাবশত মেইন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ছাদ  পানি নিষ্কাশন  বিদ্যুৎস্পৃষ্ট  যুবক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: