আইফোনের দাম নিয়ে দুঃসংবাদ দিল টিম কুক

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

নতুন আইফোনের দাম বাড়ানো এড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তিনি বলেছেন, মেমোরি চিপের দাম

2026-06-18T13:37:33+00:00
2026-06-18T13:37:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
আইফোনের দাম নিয়ে দুঃসংবাদ দিল টিম কুক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৩৭ পিএম 
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। ছবি : ওয়াল স্ট্রিট জার্নাল
নতুন আইফোনের দাম বাড়ানো এড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তিনি বলেছেন, মেমোরি চিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই সংকট দ্রুত শেষ হওয়ার সম্ভাবনাও নেই। 

বাড়তি খরচের চাপ কমানোর চেষ্টা করছে অ্যাপল মন্তব্য করে টিম কুক বলেন, এতদিন গ্রাহকদের ওপর এর প্রভাব না পড়ার চেষ্টা করা হয়েছে। তবে পরিস্থিতি এখন আর আগের মতো নেই। দুঃখজনক হলেও দাম বাড়ানো অনিবার্য।  

তবে নতুন আইফোনের দাম কত বাড়বে, তা স্পষ্ট করেননি টিম কুক। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে আসতে যাওয়া আইফোন ১৮ সিরিজে এর প্রভাব পড়তে পারে।


প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রো তৈরিতে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ আগের মডেলের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোও মেমোরি চিপের বাজারে বড় ক্রেতা হয়ে উঠেছে। ফলে সরবরাহে চাপ তৈরি হয়েছে।

এর আগে গুঞ্জন ছিল, আইফোন ১৮ প্রোর দাম আগের মডেলের মতোই রাখা হবে। তবে টিম কুকের বক্তব্যে সেই সম্ভাবনা অনেকটাই কমে গেল। 

এদিকে অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জন টার্নাস দায়িত্ব নেওয়ার আগেই টিম কুক নতুন আইফোনের বাড়তি দামের বিষয়ে গ্রাহকদের প্রস্তুত করছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।


/ইউএমএইচ

  বিষয়:   টিম কুক  আইফোন  দাম 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: