মেরিন ড্রাইভে দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে বড় কোনো শারীরিক ক্ষতি

2026-06-18T17:09:17+00:00
2026-06-18T17:11:18+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আনন্দ সময়
মেরিন ড্রাইভে দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:০৯ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৫:১১ পিএম
ফারহান আহমেদ জোভান। ছবি : সংগৃহীত
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে বড় কোনো শারীরিক ক্ষতি ছাড়াই তিনি অক্ষত অবস্থায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে অভিনেতা নিজেই এই দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার অভিজ্ঞতা শেয়ার করে জোভান জানান, রাস্তায় চলার সময় চালকেরা প্রায়শই অতিরিক্ত গতি বা নিজের দক্ষতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস দেখান। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে ঘটবে তা কেউ বলতে পারে না। মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতা পুরো জীবন বদলে দিতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, গতি ও রোমাঞ্চের চেয়ে জীবনের নিরাপত্তা অনেক বড়। তাই বাইক চালানোর সময় সবসময় হেলমেট ব্যবহার করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা উচিত।


পোস্টের শেষাংশে ভক্ত ও সাধারণ চালকদের উদ্দেশ্যে এই অভিনেতা লেখেন, গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ঘরে সবার জন্যই তাঁদের পরিবার ও প্রিয় মানুষেরা অপেক্ষা করে থাকেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   কক্সবাজার মেরিন ড্রাইভে বাইক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: