ব্রাজিল-হাইতি ম্যাচ নিয়ে যা জানাল সুপার কম্পিউটার

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে নিজেদের আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতিহাস বলছে, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার

2026-06-19T14:41:54+00:00
2026-06-19T14:41:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
ব্রাজিল-হাইতি ম্যাচ নিয়ে যা জানাল সুপার কম্পিউটার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপে নিজেদের আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতিহাস বলছে, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার অভিজ্ঞতা ব্রাজিলের খুবই বিরল। ১৯৭৮ সালের পর কোনো বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়হীন থাকেনি তারা।

ফিফা র‍্যাঙ্কিংয়ের হিসেবে ব্রাজিলের অনেক পেছনে হাইতি। র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে, আর হাইতি ৮৪ নম্বর। দুই দলের মধ্যে পার্থক্য ৭৮ ধাপ।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে ব্রাজিলকেই স্পষ্ট ফেবারিট ধরা হচ্ছে। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারও সেলেসাওদের জয়ের সম্ভাবনা দেখছে ৮৭ দশমিক ৩ শতাংশ। বিপরীতে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪ দশমিক ৩ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ৮ দশমিক ৪ শতাংশ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও বেশ উজ্জ্বল। অপটার হিসাব বলছে, গ্রুপ সি-তে শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা ব্রাজিলের ৫২ শতাংশ। শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ৯০ দশমিক ৩ শতাংশ। এমনকি শিরোপা জয়ের সম্ভাবনাও ৫ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে।


অন্যদিকে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় হাইতির সমীকরণ কঠিন হয়ে গেছে। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা মাত্র ৫ দশমিক ৮ শতাংশ। আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেমে এসেছে শূন্য দশমিক ৪ শতাংশে।

পরিসংখ্যানের হিসাবেও ব্রাজিল–হাইতি ম্যাচে স্পষ্ট ফেবারিট ব্রাজিল। দুই দলের অতীত রেকর্ড একেবারেই একপেশে। এর আগে তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিতেছে ব্রাজিল। সেই ম্যাচগুলোতে ১৭ গোল করেছে সেলেসাওরা, বিপরীতে হাইতির গোল মাত্র একটি। সর্বশেষ ২০১৬ কোপা আমেরিকায় ব্রাজিল ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল হাইতিকে।

সময়ের আলো/আআ





  বিষয়:   ব্রাজিল  হাইতি  ম্যাচ  জানাল  সুপার  কম্পিউটার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: