অর্ধকোটি টাকার ইয়াবাসহ গাড়ি জব্দ, মাদককারবারি আটক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীর থানাধীন বুড়িশ্চর ইউনিয়ন এলাকা থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোহাম্মদ আইয়ুবকে (২৩) আটক করেছে র‌্যাব-৭।শুক্রবার (১৯

2026-06-19T17:47:00+00:00
2026-06-19T17:47:00+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অর্ধকোটি টাকার ইয়াবাসহ গাড়ি জব্দ, মাদককারবারি আটক
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম 
১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোহাম্মদ আইয়ুব আটক। ছবি : সময়ের আলো
হাটহাজারীর থানাধীন বুড়িশ্চর ইউনিয়ন এলাকা থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোহাম্মদ আইয়ুবকে (২৩) আটক করেছে র‌্যাব-৭। 

শুক্রবার (১৯ জুন) দুপুরের এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭’এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালের দিকে উল্লেখিত ইউপির ধোপপুলস্থ এস আলম মার্কেটের চন্দ স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত মোহাম্মদ আইয়ুব কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃীলা ইউপির ৫নং ওয়ার্ডের নাটমুরা পাড়ার মো.ছিদ্দিকের পুত্র। 

জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালের দিকে  র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল উপরে উল্লেখিত স্থানে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে একটি নোহা গাড়িসহ (চট্ট মেট্রো চ ১১-২১৩৬) তাকে আটক করে।


এসময় উক্ত নোহা গাড়ীতে তল্লাশি চালিয়ে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ০৯টি বান্ডেলে থাকা সর্বমোট ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৪ লক্ষ ২০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়।

পরে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৭ এর সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পের এসসিপিও (এক্স) মো.মিজানুর রহমান (নৌ-বাহিনী) বাদী হয়ে ধৃত আসামী মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৯। 

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, আটককৃতকে শুক্রবার সকালের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইয়াবা  জব্দ  মাদককারবারি  আটক  হাটহাজারী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: