নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চিঠি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নিজের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে

2026-06-19T22:13:32+00:00
2026-06-19T22:13:32+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চিঠি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:১৩ পিএম 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত
নিজের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে তিনি একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠান।

শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব আতিকুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বগুড়া-২ (শিবগঞ্জ ও মোকামতলা) নির্বাচনি এলাকার অন্তর্গত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও জাতীয়করণের স্বার্থে নাম পরিবর্তন করে তার নামে করার প্রস্তাব করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।


তিনি জানান, ১৯৯৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিজের জমি ও অর্থায়নে তিনি ইতোমধ্যেই ১০টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যা এলাকায় সুনামের সঙ্গে শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের বাইরে নতুন করে তার নামে কোনো প্রস্তাব পাঠানো হলে তা যেন অনুমোদন না করা হয়। 

/কেএইচও


  বিষয়:   স্কুল  নামকরণ  প্রতিমন্ত্রী  মীর শাহে আলম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: