৭২ সেকেন্ডে গোল করে এবারের বিশ্বকাপে রেকর্ড মরক্কোর

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের চলমান আসরে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী করছে মরক্কো। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তারই প্রতিফলন দেখা গেল প্রথম মিনিটেই। ম্যাচ

2026-06-20T04:57:16+00:00
2026-06-20T04:57:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
৭২ সেকেন্ডে গোল করে এবারের বিশ্বকাপে রেকর্ড মরক্কোর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৫৭ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের চলমান আসরে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী করছে মরক্কো। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তারই প্রতিফলন দেখা গেল প্রথম মিনিটেই। ম্যাচ শুরুর মাত্র ৭২ সেকেন্ডের মাথায় গোল করে এবারের টুর্নামেন্টের দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফেলেছে উত্তর আফ্রিকার প্রতিনিধিরা।

শুক্রবার (১৯ জুন) বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে মরক্কো। কিক-অফের পরপরই ডান প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলেন দিয়াজ। গতিময় সেই আক্রমণে তিনি বক্সের সামনে থাকা ইসমাইল সাইবারির কাছে বল বাড়িয়ে দেন।
আরও পড়ুন

সুযোগ পেয়ে এক মুহূর্তও সময় নষ্ট করেননি সাইবারি। নিখুঁত গতিতে রক্ষণভাগ ভেদ করে এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকে নেওয়া তাঁর শক্তিশালী শট স্কটল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করে জালে আশ্রয় নেয়। ম্যাচের ঘড়িতে তখন মাত্র ১ মিনিট ১২ সেকেন্ড।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গোলের কৃতিত্ব এখন মরক্কোর দখলে। ম্যাচের শুরুতেই পাওয়া এই লিড স্কটল্যান্ডকে চাপে ফেলে দেয় এবং মরক্কোকে এনে দেয় আত্মবিশ্বাসী সূচনা।

এএডি/


  বিষয়:   সেকেন্ড  গোল  বিশ্বকাপ  রেকর্ড  মরক্কো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: