বিশ্বকাপে সবার আগে বিদায় নিল হাইতি

সময়ের আলো ডেস্ক

খেলা

এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল হাইতির। শনিবার (২০ জুন) ব্রাজিলের কাছে ৩-০ গোলের

2026-06-20T09:49:55+00:00
2026-06-20T14:11:37+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপে সবার আগে বিদায় নিল হাইতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৪৯ এএম  আপডেট: ২০.০৬.২০২৬ ২:১১ পিএম
ছবি : সংগৃহীত
এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল হাইতির। শনিবার (২০ জুন) ব্রাজিলের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার আগেই নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল ক্যারিবীয় দলটি। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে তাদের ছিটকে যাওয়া নিশ্চিত হলো।

বর্তমানে ‘সি’ গ্রুপের টেবিলে ব্রাজিল ও মরক্কো ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে স্কটল্যান্ড। গ্রুপের সমীকরণ অনুযায়ী, হাইতি যদি তাদের শেষ ম্যাচে জয়ও পায়, তাহলেও ৩ পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না। ফলে টেবিলের শীর্ষ তিনে ওঠার আর কোনো গাণিতিক সুযোগ নেই তাদের। আর তাতেই গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজল হাইতির।


সময়ের আলো/কহু
  বিষয়:   বিশ্বকাপ  ফুটবল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: