বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড় নেইমার : ব্রাজিলের প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক

খেলা

নেইমার বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড় বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। গত শুক্রবার বেলো

2026-06-20T10:19:49+00:00
2026-06-20T10:19:49+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড় নেইমার : ব্রাজিলের প্রেসিডেন্ট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:১৯ এএম 
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড় বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। গত শুক্রবার বেলো হরিজেন্তেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে মজা করে এমন কথা বলেন লুলা। নেইমার লুলার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থক।

অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এক শিশুর কাছে জানতে চান, ব্রাজিল দলে এই মুহূর্তে ভালো কে আছে? শিশুটি উত্তর দেয়, ‘নেইমার।’

লুলা এরপর রসিকতা করে বলেন, নেইমার তো খেলছেই না। সে হলো বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে। একজন হোম অফিস খেলোয়াড়। গতকালই ইন্টারনেটে এটা দেখলাম। এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে জাতীয় দল বানাতে হবে। এগারোজন পেলের দল।


নেইমার কাফে চোটের কারণে এক মাস ধরে পুনর্বাসনে আছেন। বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। এর আগে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ব্রাজিলের প্রথম ম্যাচেও খেলতে পারেননি নেইমার।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্বকাপ  খেলোয়াড়  নেইমার  ব্রাজিল  প্রেসিডেন্ট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: