পঞ্চগড়ে ৭ লাখ জাল টাকাসহ গ্রেফতার সাত জন কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের বিশেষ অভিযানে ৭ লাখ ২৮ হাজার ৫শ জাল টাকাসহ একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার

2026-06-20T11:15:12+00:00
2026-06-20T11:15:12+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে ৭ লাখ জাল টাকাসহ গ্রেফতার সাত জন কারাগারে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:১৫ এএম 
আটোয়ারী থানা, পঞ্চগড়। ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের বিশেষ অভিযানে ৭ লাখ ২৮ হাজার ৫শ জাল টাকাসহ একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে জাল টাকাসহ কেনাকাটা করার সময় চঞ্চল মিয়া (৩২) নামে একজনকে হাতে-নাতে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর পার্শ্ববর্তী জেলা শহর ঠাকুরগাঁওয়ের ‘প্রাইম হোটেল’ এবং ‘নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে’ সাঁড়াশি অভিযান চালায় আটোয়ারী থানা পুলিশ।

আটোয়ারী ও ঠাকুরগাঁওয়ের পৃথক অভিযান থেকে সর্বমোট ৭ লাখ ২৮ হাজার ৫০০ জাল টাকা জব্দ করা হয়। এ ছাড়াও এই চক্রের হেফাজত থেকে ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা পরিমাণ আসল নগদ অর্থ জব্দ করা হয়েছে।


গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা, যা একটি শক্তিশালী আন্তঃজেলা চক্রের ইঙ্গিত দেয়। তারা হলেন- কিশোরগঞ্জের চঞ্চল মিয়া (৩২), বরিশালের আরিফ হোসেন (৪০), মাদারীপুরের এমরান শেখ (৪৮), বাগেরহাটের শেখ নাছিম (২৮), ফরিদপুরের সোহেল খাঁন (২৮), ঢাকা কেরানীগঞ্জের রুহুল আমিন (৫২) ও কুমিল্লার ইসমাইল হোসেন (৩২)।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘ফকিরগঞ্জ বাজারে ১ সদস্য আটকের পর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুরো চক্রটিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এটি একটি বড় জালিয়াত চক্র, যারা সীমান্তবর্তী জেলাগুলোতে জাল টাকা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল।’

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জাল টাকা সরবরাহ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   পঞ্চগড়  জাল টাকা  গ্রেফতার  কারাগার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: