মনপুরায় এক ইলিশের দাম ৯ হাজার টাকা

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। মাছটির ওজন দুই কেজি ৮০০ গ্রাম। মাছটি নিলামে ৯ হাজার টাকায়

2026-06-20T16:19:29+00:00
2026-06-20T16:50:09+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
মনপুরায় এক ইলিশের দাম ৯ হাজার টাকা
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:১৯ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৪:৫০ পিএম
মেঘনায় জেলের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। ছবি : সময়ের আলো
ভোলার মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। মাছটির ওজন দুই কেজি ৮০০ গ্রাম। মাছটি নিলামে ৯ হাজার টাকায় বিক্রি করা হয়। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তে বিক্রি করা হয়।

আড়তের দায়িত্বে ম্যানেজার নাহিদ জানান, শনিবার সকালে কলাতলীচর আবাসন খালের কামাল মাঝিসহ সঙ্গীয় জেলেরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিল। এই সময় জারে ওঠে আসে রাজা ইলিশ মাছটি। উপকূলের জেলে ও মৎস্য আড়তদাররা বড় সাইজের ইলিশকে রাজা মাছ বলে।

মৎস্য ঘাটের ব্যাপারী আইয়ুব পাটোয়ারী জানান, তিনি সহ অন্যান্য ব্যাপারীর উপস্থিতিতে মাছটি আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তের বাক্সে নিলামে তোলা হয়। পরে সর্বোচ্চ দাম ৯ হাজার টাকায় মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী।


মৎস্য ব্যবসায়ী ও রাজা মাছটি ক্রয় করা রাজিব চৌধুরী জানান, ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তিনি ঢাকার পাইকারি আড়তে এর চেয়ে বেশি দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক জানান, প্রতি বছর ইলিশ প্রজনন মৌসুম সফল হওয়ায় জেলের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। সামনে বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

সময়ের আলো/জোই


  বিষয়:   মনপুরা  ইলিশ  দাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: