নিখোঁজের পর দিন পাটখেতে মিলল শিশুর মরদেহ

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

রংপুর জেলার তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর দ্বিতীয় শ্রেণির ছাত্রীর (৯) মরদেহ বাড়ির কাছের পাটখেত থেকে উদ্ধার করা হয়েছে।শনিবার (২০

2026-06-20T17:34:06+00:00
2026-06-20T18:38:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের পর দিন পাটখেতে মিলল শিশুর মরদেহ
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৬:৩৮ পিএম
শিশুটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। ছবি : সংগৃহীত
রংপুর জেলার তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর দ্বিতীয় শ্রেণির ছাত্রীর (৯) মরদেহ বাড়ির কাছের পাটখেত থেকে উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২০ জুন) বেলা ১১টায় উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামে পাটখেতের ভেতর শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকেরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। শুক্রবার দুপুরে সে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। না পেয়ে পরবর্তীতে মাইকিং করে রাতভর খোঁজাখুঁজি করা হয়, তবু সন্ধান মেলেনি। একদিন পর শিশুটিকে খুঁজে পাওয়া যায়। 

ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার দাবি করছি।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

সময়ের আলো/মহু



  বিষয়:   নিখোঁজ  শিশু  মরদেহ  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: