বিদায়ের মাঝেও হাইতি কোচের গর্ব

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে নিজেদের স্বপ্নের পথটা আর দীর্ঘ করতে পারল না হাইতি। শক্তিশালী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে প্রথম দল

2026-06-20T18:30:21+00:00
2026-06-20T18:30:21+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
বিদায়ের মাঝেও হাইতি কোচের গর্ব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৩০ পিএম 
ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে নিজেদের স্বপ্নের পথটা আর দীর্ঘ করতে পারল না হাইতি। শক্তিশালী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে ক্যারিবীয় দেশটির। তবে হতাশার মধ্যেও দলের লড়াই নিয়ে গর্ব প্রকাশ করেছেন হাইতির কোচ সেবাস্তিয়েন মিগনে।

৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা হাইতি টানা দুই ম্যাচে হেরে গেছে। ফলে শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে ফল যাই হোক না কেন, ‘সি’ গ্রুপের তলানিতেই শেষ হবে তাদের বিশ্বকাপ মিশন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিগনে বলেন, ব্রাজিলের মতো দলের বিপক্ষে হার অবশ্যই হতাশার। তবে প্রতিপক্ষের মান স্বীকার করতেই হবে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে।

ম্যাচে কয়েকবার ভালো আক্রমণের সুযোগ তৈরি করেছিল হাইতি। কিন্তু পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হাতেই। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মাথিয়াস কুনিয়া, আর একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

তবে স্কোরলাইন যতটা একপেশে দেখাচ্ছে, ম্যাচটাকে ততটা একতরফা মনে করেন না মিগনে। তার ভাষায়, হাইতির খেলোয়াড়রা প্রমাণ করেছে তারা বিশ্বকাপে খেলার যোগ্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতিপক্ষ ছিল ব্রাজিলের মতো বড় দল, যেখানে দুই দলের মানের পার্থক্য স্পষ্ট।


বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলেও সামনে তাকিয়ে আছেন হাইতির কোচ। পাঁচ দিন পর মরক্কোর বিপক্ষে শেষ ম্যাচে ভালো কিছু করে সমর্থকদের আনন্দ দিতে চান তিনি।

মিগনে বলেন, সামনে আরও একটি বড় পরীক্ষা অপেক্ষা করছে। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে নিজেদের সেরাটা দিতে হবে। সমর্থকদের গর্বিত করাই এখন তাদের লক্ষ্য।

প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলেও, মিগনের মতে বিশ্বকাপে ফিরে আসাটাই হাইতির ফুটবলের জন্য বড় অর্জন। তার বিশ্বাস, বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ব্রাজিলের মতো দলের বিপক্ষে লড়াই করা ভবিষ্যতের জন্য তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। তবে তিনি এটাও স্বীকার করেছেন, কিছু জায়গার ঘাটতির কারণেই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল আসেনি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ব্রাজিল  বিশ্বকাপ  হাইতি  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: