ইসরায়েলি কাঁটা উপড়াতে পারবে তো ট্রাম্প প্রশাসন?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে পরবর্তী দফার কূটনৈতিক আলোচনা রোববার (২১ জুন) অনুষ্ঠিত হতে পারে এবং এ

2026-06-20T21:12:30+00:00
2026-06-20T21:12:30+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
সুইজারল্যান্ডের পথে জেডি ভ্যান্স
ইসরায়েলি কাঁটা উপড়াতে পারবে তো ট্রাম্প প্রশাসন?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:১২ পিএম 
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে পরবর্তী দফার কূটনৈতিক আলোচনা রোববার (২১ জুন) অনুষ্ঠিত হতে পারে এবং এ লক্ষ্যে তিনি শিগগিরই সুইজারল্যান্ড সফরে যাবেন।

শনিবার (২০ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই আমি রওনা হব বলে আশা করছি। তবে কূটনৈতিক প্রোটোকল ও সমন্বয়ের বিষয়গুলো সবসময়ই সংবেদনশীল। তিনি আরও জানান, আলোচনার অগ্রগতি নিয়ে পর্দার আড়ালে প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকেই এগোচ্ছে।

ভ্যান্সের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরুর চেষ্টা চলছে। সুইজারল্যান্ডে বৈঠক আয়োজনের প্রস্তুতি থাকলেও লেবাননে নতুন করে উত্তেজনা এবং ভ্রমণসংক্রান্ত জটিলতার কারণে আগের সূচি পিছিয়ে যায়।


মার্কিন কর্মকর্তাদের প্রত্যাশা, যুদ্ধবিরতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলে আগামী ২১ জুন বা তার কাছাকাছি সময়ে আলোচনার নতুন রাউন্ড শুরু হতে পারে। ইতোমধ্যে মার্কিন দূত স্টিভ উইটকফসহ অন্যান্য কর্মকর্তারা সুইজারল্যান্ডে অবস্থান করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে তেহরানও আলোচনায় অংশ নিতে প্রস্তুতির কথা জানিয়েছে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, সমঝোতা টিকিয়ে রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে এবং যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   মার্কিন ভাইস প্রেসিডেন্ট  জেডি ভ্যান্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: