৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

নরসিংদী সংবাদদাতা

সারাদেশ

নরসিংদীর মাধবদীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রতিবেশীদের দ্রুত হস্তক্ষেপ ও শিশুটির চিৎকারে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত

2026-06-21T09:30:11+00:00
2026-06-21T21:47:44+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সারাদেশ
৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
নরসিংদী সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:৩০ এএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৯:৪৭ পিএম
সংগৃহীত ছবি
নরসিংদীর মাধবদীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রতিবেশীদের দ্রুত হস্তক্ষেপ ও শিশুটির চিৎকারে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

শনিবার (২০ জুন) সকালে মেহেরপাড়া এলাকার শ্রীনগরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটির বাবা-মা জীবিকার প্রয়োজনে বাইরে থাকেন। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরাও বাসার বাইরে থাকায় শিশুটি একা ছিল। এই সুযোগে একই ভবনের এক ভাড়াটিয়া শিশুটির কক্ষে প্রবেশ করে বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন

পরিবারের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি প্রথমে শিশুটিকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করে। পরে অনাকাঙ্ক্ষিত আচরণ শুরু করলে শিশুটি চিৎকার করে সাহায্য চায়। তার চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়। পরে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দেন।

শিশুটির পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে একই এলাকায় বসবাস করলেও এমন ঘটনার কথা কখনও জানা যায়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএডি/


  বিষয়:   ৪র্থ  শ্রেণি  শিক্ষার্থী  ধর্ষণ  চেষ্টা  অভিযোগ  যুবক  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: