ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা বললেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি বিমান চলাচল শুরুর সম্ভাবনা এখনই নেই- এমনটাই জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ

2026-06-21T12:35:09+00:00
2026-06-21T12:35:09+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা বললেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি বিমান চলাচল শুরুর সম্ভাবনা এখনই নেই- এমনটাই জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, এই রুটে সরাসরি ফ্লাইট চালু হতে ২০২৮ সালের আগে বাস্তব কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, দীর্ঘ দূরত্বের এই রুট পরিচালনার জন্য প্রয়োজনীয় বিমান বহর, প্রযুক্তি ও অবকাঠামো প্রস্তুত করতে আরও সময় প্রয়োজন।
আরও পড়ুন

এদিকে অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নতুন বোয়িং উড়োজাহাজ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে চাহিদা পূরণে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ সম্পন্ন করবে।

এএডি/
  বিষয়:   ঢাকা  নিউইয়র্ক  ফ্লাইট  চালু  সিভিল  অ্যাভিয়েশন  চেয়ারম্যান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: