চট্টগ্রাম সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
রোববার (২১ জুন) টস ভাগ্যে জয় পান জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়, এরপর তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন
এদিন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ। স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম টি–টুয়েন্টিতে তারা জয় পায় ৪ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৭ রানে জয়ী হয়।
এএডি/