যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে একটি দৈনিকের ফটিকছড়ি প্রতিনিধি শাহনেওয়াজ নাজিমকে প্রকাশ্যে হত্যার হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে যুবদল

2026-06-21T16:57:07+00:00
2026-06-21T16:57:07+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ
যুবদল, সাংবাদিক, হত্যার হুমকি, ফটিকছড়ি, চট্টগ্রাম
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৫৭ পিএম 
বাম থেকে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী ও গণমাধ্যমকর্মী শাহনেওয়াজ নাজিম
সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে একটি দৈনিকের ফটিকছড়ি প্রতিনিধি শাহনেওয়াজ নাজিমকে প্রকাশ্যে হত্যার হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শাহনেওয়াজ নাজিম ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রামের ফটিকছড়িতে প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় আলোচিত শীলগালা ও পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়া ‘ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন’ ক্লিনিকের কার্যক্রম, লাইসেন্স ও প্রশাসনিক পদক্ষেপ সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে ‘দৈনিক ফটিকছড়ি সংবাদ’ নামের ফেসবুক পেজে সংবাদ প্রকাশের পর থেকেই শাহনেওয়াজ নাজিমকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার (১৯ জুন) ফটিকছড়িতে বিএনপির একটি কর্মসূচি চলাকালে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন এবং তার ওপর শারীরিকভাবে হামলা করে পাঞ্জাবীর কলার ধরে টানাহেঁচড়া করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে সাংবাদিককে উদ্দেশ করে হুমকিসূচক ও উত্তেজনাকর ভাষায় কথা বলতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় সংবাদ প্রকাশের জেরে, অভিযুক্ত যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী ভুক্তভোগী শাহনেওয়াজ নাজিমকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হত্যার হুমকি দিচ্ছেন।


সাংবাদিক শাহনেওয়াজ নাজিম বলেন, জনস্বার্থে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। আমি নিজের জীবনের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

ঘটনায় ফটিকছড়িতে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে বলেছেন, সংবাদ প্রকাশের কারণে হুমকি দেওয়া স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মীরা যাতে নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

অভিযুক্ত যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী বলেন, তিনি সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন কিছু লেখা একটি ফেসবুক পেজে ছড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। তবে তাকে পেশার কারণে হুমকি বা লাঞ্ছনার বিষয়টি ভিত্তিহীন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: