মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস’ কারাগার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে বন্দিদের

2026-06-21T18:38:45+00:00
2026-06-21T18:38:45+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সারাদেশ
মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস’ কারাগার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:৩৮ পিএম 
মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস’ কারাগার
আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে বন্দিদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং আর্থিক লেনদেনে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ।

কারা অধিদফতর সূত্রে জানা গেছে, নতুন এই ব্যবস্থায় আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তির মাধ্যমে কারাগারের ভেতরে বন্দিদের অবস্থান সহজেই শনাক্ত করা যাবে। একইসঙ্গে বন্দি ওয়ার্ডে তাদের উপস্থিতি ও গণনাও নিশ্চিত করা সম্ভব হবে।

এ ব্যবস্থায় বন্দিদের আত্মীয়-স্বজনের দেওয়া অর্থ ভার্চুয়াল পদ্ধতিতে সংশ্লিষ্ট বন্দির হিসাবে জমা হবে। পরে আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় সেই অর্থ ব্যবহার করতে পারবেন বন্দিরা।

কারা অধিদফতর জানিয়েছে, নতুন এ ব্যবস্থার ফলে কারাগারে নগদ অর্থের কোনো লেনদেন থাকবে না। এতে একদিকে বন্দিদের অবস্থান পর্যবেক্ষণ সহজ হবে, অন্যদিকে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।


এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার কারা ব্যবস্থাপনায় নিরাপত্তা বৃদ্ধি, বন্দিদের তথ্য ব্যবস্থাপনা সহজীকরণ এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে অধিদফতর। মুন্সিগঞ্জ জেলা কারাগারে চালু হওয়া এ কার্যক্রম দেশের কারা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ডিজিটাল এ ব্যবস্থাটি বাস্তবায়ন করেছে প্রিজন্স আইসিটি সেল এবং বেসরকারি প্রতিষ্ঠান ডিকোড ল্যাব।

কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, ‘উদ্ভাবনী ও মানবিক নেতৃত্বের ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে ক্যাশলেস ব্যবস্থার বাস্তবায়ন বাংলাদেশের কারা ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মুন্সিগঞ্জ  দেশ  ক্যাশলেস  কারাগার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: