চট্টগ্রাম বন্দরে আগুন, কন্টেইনার হ্যান্ডলিং সাময়িক বন্ধ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় টার্মিনালের কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।সোমবার (২২ জুন)

2026-06-22T17:48:36+00:00
2026-06-22T18:37:43+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দরে আগুন, কন্টেইনার হ্যান্ডলিং সাময়িক বন্ধ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৬:৩৭ পিএম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে আগুন। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় টার্মিনালের কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে টার্মিনালে দক্ষিণ দিকে চার নম্বর বার্থে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি)-৪০১৪ ক্রেনে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পর বন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়, বন্ধ করে দেওয়া হয় জেটিতে কন্টেইনার খালাস ও স্থানান্তরের কাজ ।

ঘটনায় একাংশের হ্যান্ডলিং কার্যক্রম বন্ধ করে দেয়া হলেও অন্য অংশে হ্যান্ডলিং কাজ স্বাভাবিক ছিল। তবে বিকাল ৪টার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে বন্দর সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এনসিটিতে তিন নম্বর জেটির সামনে রাখা আমদানি কনটেইনারের স্তূপের মধ্যে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের কনটেইনারে। এসময় এনসিটিতে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। এক পর্যায়ে নৌ বাহিনীর অগ্নিনির্বাপক দলও ছুটে যায় আগুন নেভাতে। দেড় ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। 

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাসির উদ্দিন বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নির্বাপণের তৎপরতা শুরু হয়। প্রথমে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ইউনিটের সদস্যরা যোগ দেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপণ অভিযান পুরোপুরি সম্পন্ন হওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।

প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্রেন এবং নিকটস্থ কন্টেইনারগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

সময়ের আলো/আতা


  বিষয়:   চট্টগ্রাম  বন্দর  আগুন  কন্টেইনার  টার্মিনাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: