জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও ১ আসামি গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।গ্রেফতারকৃত আসামির

2026-06-22T18:51:42+00:00
2026-06-22T18:51:42+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও ১ আসামি গ্রেফতার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৫১ পিএম 
আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামির নাম আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর। তিনি উপজেলার ছিন্নমূল ৮ নম্বর সমাজ এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুর এলাকায় সংঘটিত র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার তদন্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।


র‍্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লয়েল রোড এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত দুই দিনে একই মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   জঙ্গল  সলিমপুর  র‍্যাব  হত্যা  মামলা  আসামি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: