বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাতে বাসাইল পশ্চিম পাড়া এলাকার

2026-06-22T18:52:52+00:00
2026-06-22T18:53:39+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৫২ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৬:৫৩ পিএম
প্রতীকী ছবি
টাঙ্গাইলের বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাতে বাসাইল পশ্চিম পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

​গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনাকালে তিনি গ্রেফতার হন। গ্রেফতারকৃত জুয়েল মিয়া বাসাইল পশ্চিম পাড়া এলাকার মো. চান মাহমুদ মিয়ার ছেলে। 

​বাসাইল থানার অফিসার ইন-চার্জ (ওসি) আলমগীর কবির জানান, জুয়েল মিয়ার বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬(২)(উ)/১০/১২ ধারায় গত ১৩/১১/২০২৫ তারিখে একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং ০৫)।

উক্ত মামলায় দীর্ঘ তদন্ত ও অভিযানের পর রোববার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


সোমবার (২২ জুন) সকালে পুলিশ পাহারায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, বলেও জানান তিনি। 

সময়ের আলো/আতা


  বিষয়:   বাসাইল  ছাত্রলীগ  সভাপতি  গ্রেফতার  টাঙ্গাইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: