আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এবার বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। হাই-ভোল্টেজ এই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
টেলিভিশনের পর্দায় আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার এই রোমাঞ্চকর লড়াই বাংলাদেশে তিনটি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শকরা ঘরে বসেই সরকারি টেলিভিশন চ্যানেল ‘বিটিভি’ ছাড়াও বেসরকারি খেলাভিত্তিক চ্যানেল ‘টি-স্পোর্টস’ এবং ‘সময় টিভি’তে ম্যাচটি উপভোগ করতে পারবেন।
স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপে যারা খেলা দেখতে চান, তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে ‘মাই রবি’ অ্যাপ, বাংলালিংকের ‘টফি’ এবং গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’-এ সরাসরি দেখা যাবে মাঠের লড়াই।
এ ছাড়া টফি ও বায়োস্কোপের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও ল্যাপটপ বা পিসিতে খেলা দেখার সুযোগ রয়েছে।
গ্রুপ ‘জে’-এর এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে অস্ট্রিয়াও। আজকের ম্যাচে যে দল জিতবে, তাদের নকআউট পর্ব বা শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে।
সময়ের আলো/জেডি