গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার (২৩ জুন) সকালে স্থানীয় যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোথাও যেন নাশকতার সৃষ্টি না করতে পারে। এ লক্ষে মঙ্গলবার সকালে যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাইপাস সড়ক, চন্দ্রা ও মৌচাক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ তুলে এসব কর্মকাণ্ড প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সময়ের আলো/জোই