নাটোরে জুট মিলে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ৬

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে ‘সাজিদ জুট মিলস্’-এ সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে

2026-06-23T14:20:04+00:00
2026-06-23T14:20:04+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
নাটোরে জুট মিলে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ৬
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:২০ পিএম 
নাটোরে জুট মিলে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ৬। ছবি : সময়ের আলো
নাটোরের লালপুরে ‘সাজিদ জুট মিলস্’-এ সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়, ৫টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা ও জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি মিনি ট্রাক, ব্যাটারি চালিত চার্জার ভ্যান। 

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, নাটোরের পুলিশ সুপার শরীফুল হক। 

সংবাদ সম্মেলন থেকে তিনি জানান, গত ৩০ মে রাতে লালপুর থানার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের শ্রীরামগাড়ি এলাকায় অবস্থিত জুট মিলটিতে ১২-১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। এ সময় ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে মারধর করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে আটকে রাখে এবং প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়। 


এই ঘটনায় জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে ওই দিন রাতেই লালপুর থানায় একটি মামলা করেন। ওই মামলার পর জেলা পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত করে পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া এবং পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, মাহতাব মৃধা (৩২) লিটন প্রামানিক (৪৬) সেলিম হোসেন (৩২) সাদ্দাম হোসেন (৩৫), আব্দুল খালেক (৩৪) সাগর শেখ (২২)।

এ সময় উদ্ধার করা হয়, লুণ্ঠিত মালামালের ৩০০ কেজি তামার তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, মিনি ট্রাক, ব্যাটারি চালিত চার্জার ভ্যান, ৫টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নাটোর  জুট মিল  ডাকাতির রহস্য  উদঘাটন  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: