ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে প্রাথমিকভাবে আটটিতে মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয়

2026-06-23T17:13:01+00:00
2026-06-23T17:22:02+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
রাজনীতি
ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৫:২২ পিএম
আমির সেলিম উদ্দিন (বামে) ও সাদিক কায়েম (ডানে)। সংগৃহীত ছবি
দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে প্রাথমিকভাবে আটটিতে মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিকভাবে মনোনীত এই প্রার্থীদের নাম দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘মজলিশে শুরায়’ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জামায়াতের মেয়র প্রার্থী করা হচ্ছে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনকে। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিককে (সাদিক কায়েম)।

প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া অন্য প্রার্থীরা হলেন-চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে তোকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর শাখার আমির এ টি এম আজম খান, খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর শাখার আমির মোহাম্মদ আবদুল জব্বার।


এদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। জামায়াত সূত্র জানিয়েছে, এসব সিটিতে বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাহী পরিষদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরি হলেও দলের নিয়ম অনুযায়ী মজলিশে শুরার আগামী অধিবেশনে এই নামগুলো চূড়ান্ত করা হবে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাকা সিটি উত্তর  সেলিম  সাদিক  মেয়রপ্রার্থী  জামায়াত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: