জুট মিলে ডাকাতি, মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে সাজিদ জুট মিলসে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে

2026-06-23T17:46:34+00:00
2026-06-23T17:46:34+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
জুট মিলে ডাকাতি, মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম 
ছবি : সময়ের আলো
নাটোরের লালপুরে সাজিদ জুট মিলসে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  এ সময় ৫টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা ও জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি মিনি ট্রাক, ব্যাটারী চালিত চার্জার ভ্যান উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (২৩ জুন) বেলা এগারোটার দিকে পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার শরীফুল হক। 

তিনি জানান, চলতি বছরের ৩০ মে রাতে লালপুর থানার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত জুট মিলটিতে ১২-১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। এসময় ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে মারধর করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে আটকে রাখে এবং প্রায় ৮৩ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়। 

এই ঘটনায় জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে ওই দিন রাতেই লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর জেলা পুলিশ দ্রুততার সাথে তদন্ত করে পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া এবং পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন মাহতাব মৃধা (৩২) লিটন প্রামানিক (৪৬) সেলিম হোসেন (৩২) সাদ্দাম হোসেন (৩৫),আব্দুল খালেক (৩৪)  সাগর শেখ (২২)।

এসময় লুণ্ঠিত মালামালের ৩শ কেজি তামার তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, মিনি ট্রাক, ব্যাটারী চালিত চার্জার ভ্যান, ৫টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   জুট মিল  ডাকাতি  মালামাল  ডাকাত  গ্রেফতার  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: