কিশোরগঞ্জে মোবাইল চুরি সন্দেহে মামাতো ভাইকে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরি সন্দেহে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপু (১৪) নামে কিশোর নিহত হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় উপজেলার

2026-06-23T19:22:15+00:00
2026-06-23T19:22:15+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে মোবাইল চুরি সন্দেহে মামাতো ভাইকে হত্যা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:২২ পিএম 
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছবি : প্রতীকী
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরি সন্দেহে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপু (১৪) নামে কিশোর নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপু সাঁতারপুর গ্রামের বাসিন্দা। 

এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সীমান্ত মিয়া (১৫) কে আটক করে পুলিশে দিয়েছে। সীমান্ত নিহত অপুর ফুফাতো ভাই। সেও একই গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সীমান্তের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। তার সন্দেহ ছিল, ফোনটি অপু চুরি করেছে। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠকও বসে। তবে সালিশে অপুর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়। কিন্তু সীমান্ত বিষয়টি মেনে নিতে পারেনি এবং অপুর প্রতি সন্দেহ বজায় রাখে।

আজ দুপুরে সীমান্ত সাঁতারপুর গ্রামের একটি সেতুর কাছে অপুকে ডেকে আনে। সেখানে মোবাইল ফোন চুরির অভিযোগ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সীমান্ত সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে অপুর পেটে আঘাত করে। গুরুতর আহত হয়ে অপু ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন সীমান্তকে ধাওয়া দিয়ে আটক করে। অন্যদিকে, অপুকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   কিশোরগঞ্জ  মোবাইল  চুরি  হত্যা  ভাই 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: