যত্রতত্র ময়লা ফেললে জরিমানা, ঢাকা দক্ষিণের ৩১ হটস্পটে নামছে স্বেচ্ছাসেবক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে বিশেষ সচেতনতামূলক অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ

2026-06-23T22:05:27+00:00
2026-06-23T22:05:27+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
যত্রতত্র ময়লা ফেললে জরিমানা, ঢাকা দক্ষিণের ৩১ হটস্পটে নামছে স্বেচ্ছাসেবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:০৫ পিএম 
ঢাকা দক্ষিণের ৩১ হটস্পটে নামছে স্বেচ্ছাসেবক। সংগৃহীত ছবি
রাজধানীকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে বিশেষ সচেতনতামূলক অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানার বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। 

উদ্বোধনকালে তিনি জানান, প্রাথমিক পদক্ষেপ হিসেবে ঢাকা দক্ষিণের পাঁচটি অঞ্চলের আওতাধীন ২২টি ওয়ার্ডের ৩১টি ঝুঁকিপূর্ণ স্পট বা হটস্পট চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় প্রাথমিকভাবে ১২০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কাজ করবেন। তারা সাধারণ নাগরিকদের নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং রাস্তার পাশে থাকা ওয়েস্টবিনের সঠিক ব্যবহারে সচেতন করবেন। তবে কেউ যদি সচেতনতা উপেক্ষা করে যত্রতত্র ময়লা ফেলেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানার সুপারিশ করবেন এই স্বেচ্ছাসেবকেরা।


অনুষ্ঠানে পরিচ্ছন্ন ঢাকা গড়তে সিটি করপোরেশনের একক প্রচেষ্টার পাশাপাশি নগরবাসীর নিজস্ব সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ডিএসসিসি প্রশাসক। নাগরিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই কেবল শহরের সামগ্রিক পরিবেশের পরিবর্তন সম্ভব বলে মনে করেন তিনি।

যত্রতত্র বর্জ্য ফেলার এই ক্ষতিকর প্রবণতা বন্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই বিশেষ সামাজিক ও পরিবেশগত উদ্যোগে মাঠপর্যায়ে সরাসরি সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন' এবং 'রেড ক্রিসেন্ট সোসাইটি'।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যত্রতত্র ময়লা  জরিমানা  ঢাকা দক্ষিণ  ৩১ হটস্পট  স্বেচ্ছাসেবক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: