জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় টানা বর্ষণে জমে থাকা পানিতে পড়ে সাইফা (২) নামে শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার উত্তর

2026-06-24T12:54:29+00:00
2026-06-24T12:54:29+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম 
মৃত শিশু। ছবি : প্রতীকী
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় টানা বর্ষণে জমে থাকা পানিতে পড়ে সাইফা (২) নামে শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার উত্তর খামের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফা ওই এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির পাশে খেলছিল সাইফা। কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে বাড়ির আশপাশে বিভিন্ন স্থানে পানি জমে ছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত জমে থাকা পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তারপর জমে থাকা পানির মধ্য থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।  


খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

কাপাসিয়া থানার তদন্ত পরিদর্শক মো. যুবায়ের জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   কাপাসিয়া  গাজীপুর  শিশু  মৃত্যু  পানি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: