নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ​

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা খানম নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২০

2026-06-20T23:25:15+00:00
2026-06-20T23:25:15+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ​
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:২৫ পিএম 
সংগৃহীত ছবি
নড়াইলের লোহাগড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা খানম নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আয়েশা খানম একই ইউনিয়নের আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আয়েশা বাবা-মায়ের সঙ্গে পাশের চর আড়িয়ারা গ্রামে নানা মবজেল শেখের বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বিকেলে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে খেলা করার সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।


বেশ কিছু সময় পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে আয়েশাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   নানাবাড়ি  পুকুর  পানিতে ডুবে  শিশুর মৃত্যু ​ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: