আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে মারধরের শিকার রাসেল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কদমতলীতে পূর্বশত্রুতার জেরে মারধরের শিকার হয়ে রাসেল (২৮) নামে এক যুবকের মারা গেছেন। তিনি একটি রড তৈরির কারখানায় কাজ

2026-06-24T13:13:08+00:00
2026-06-24T13:13:08+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে মারধরের শিকার রাসেল মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:১৩ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর কদমতলীতে পূর্বশত্রুতার জেরে মারধরের শিকার হয়ে রাসেল (২৮) নামে এক যুবকের মারা গেছেন। তিনি একটি রড তৈরির কারখানায় কাজ করতেন।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা দক্ষিণ রসূলপুর এলাকায়। বাবার নাম আব্দুল মালেক।

রাসেলের মা মাকসুদা বেগম জানান, সোমবার দিবাগত রাতে রাসেল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে কদমতলীর মুন্সীখোলা নদীর পাড় দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তখন মো. হানিফসহ (৩০) আরও ২-৩ জন মিলে রড, কাঠ দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় রাসেলকে নদীর পাড়ে ফেলে রেখে যায় তারা। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে স্বজনরা ওই হাসপাতালে গিয়ে রাসেলকে দেখতে পান। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাতে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হলে সেখানে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, হানিফের সঙ্গে তার ছেলে রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। হত্যার উদ্দেশ্যেই তারা রাসেলকে মারধর করে নদীর পাড়ে ফেলে রেখেছিল।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহেটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   আর্জেন্টিনা  খেলা  ফেরার পথে  মারধরের শিকার  রাসেল  মারা গেছেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: