প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রফিক রাফি, চীনের বেইজিং থেকে

জাতীয়

চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে

2026-06-24T13:15:39+00:00
2026-06-24T13:15:39+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রফিক রাফি, চীনের বেইজিং থেকে
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:১৫ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-এ কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। সংগৃহীত ছবি
চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। 

বুধবার (২৪ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিশেষ লাউঞ্জে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দুই দেশের মধ্যকার সম্পর্ককে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঢাকা এবং কাজাখস্তানের রাজধানী আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন (দূতাবাস) স্থাপনের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। 

এ ছাড়া দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়ী সমাজ এবং সাধারণ জনগণের মধ্যে যোগাযোগ (পিপল-টু-পিপল কন্টাক্ট) বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক ও সফর বিনিময়ের ওপর উভয়েই জোর দেন।


কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার বিপুল সম্ভাবনা রয়েছে বলে ইতিবাচক মত প্রকাশ করেন। বিশেষ করে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি ও শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ, তথ্যপ্রযুক্তি, আধুনিক কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

এই দ্বিপাক্ষিক বৈঠকে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক পানিসম্পদ রক্ষায় ‘পানি কূটনীতি’ নিয়ে জাতিসংঘের অধীনে একটি সম্পূর্ণ বিশেষায়িত বৈশ্বিক সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে কাজাখস্তানের নেওয়া বিশেষ প্রস্তাবের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ।
আন্তর্জাতিক এই উদ্যোগে তিনি বাংলাদেশের সক্রিয় সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করলে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের এই দূরদর্শী প্রস্তাবে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে বলে আশ্বস্ত করেন। 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   প্রধানমন্ত্রী তারেক রহমান  কাজাখস্তান প্রধানমন্ত্রী  সৌজন্য সাক্ষাৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: