টার্ফ ভাড়া নিয়ে খেলতে পারবেন ফুটবল, কোথায় খরচ কেমন

সময়ের আলো ডেস্ক

ফিচার

ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের উন্মাদনা যেন নতুন মাত্রা পায়। প্রিয় দলের খেলা দেখতে দেখতে অনেকেরই ইচ্ছা হয় নিজেই মাঠে নেমে

2026-06-24T18:00:29+00:00
2026-06-24T18:00:29+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
ফিচার
টার্ফ ভাড়া নিয়ে খেলতে পারবেন ফুটবল, কোথায় খরচ কেমন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:০০ পিএম 
দ্য বাবলস। সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের উন্মাদনা যেন নতুন মাত্রা পায়। প্রিয় দলের খেলা দেখতে দেখতে অনেকেরই ইচ্ছা হয় নিজেই মাঠে নেমে বল পায়ে ছুটতে। কিন্তু ইট-কাঠের ব্যস্ত নগরজীবনে খোলা মাঠ খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। তবে হতাশ হওয়ার কারণ নেই। মাঠের অভাব অনেকটাই পূরণ করছে আধুনিক টার্ফগুলো। 

কৃত্রিম ঘাসে তৈরি এসব টার্ফে সাধারণত ৫ থেকে ৯ জনের দল নিয়ে ফুটবল খেলা যায়। বেশির ভাগ ভেন্যুতে ৯০ মিনিটের নির্ধারিত স্লটের ভিত্তিতে মাঠ ভাড়া দেওয়া হয়, আর সময়ভেদে দিনের ও রাতের ভাড়া আলাদা হয়ে থাকে। অনেক টার্ফে একসঙ্গে একাধিক মাঠে খেলার ব্যবস্থাও রয়েছে। ফলে একই সময়ে পাঁচ থেকে সাতটি দল পর্যন্ত পৃথক ম্যাচ খেলতে পারে। খেলোয়াড়সংখ্যা অনুযায়ী এসব ম্যাচকে সাধারণত ৫-এ-সাইড, ৬-এ-সাইড কিংবা ৭-এ-সাইড ফুটবল বলা হয়।

বন্ধুবান্ধব, সহকর্মী কিংবা ক্লাবের সদস্যদের নিয়ে নিয়মিত ফুটবল খেলার জন্য রাজধানীর বিভিন্ন এলাকার টার্ফগুলো এখন হয়ে উঠেছে জনপ্রিয় গন্তব্য।

টার্ফ নেশন

ফুটবলপ্রেমীদের কাছে জনপ্রিয় একটি টার্ফ ভেন্যু টার্ফ নেশন। এখানে ৫ থেকে ৯ জনের দল নিয়ে খেলার সুযোগ রয়েছে। ভেন্যুটিতে তিনটি পৃথক টার্ফ মাঠ আছে এবং সকাল ৭টা থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন স্লটে বুকিং করা যায়। সন্ধ্যা ও রাতের সময় করপোরেট গ্রুপগুলোর চাহিদা বেশি থাকে। দিনের বেলায় মাঠ ভাড়া ২,৫০০ টাকা, আর সন্ধ্যার পর খরচ হয় ৩,০০০ টাকা।

ঠিকানা: ১১৫-১১৬, তেজগাঁও, ঢাকা।
মোবাইল: ০১৮১৪-৪৬০০০০

ডিএসএফ

হাজারীবাগের মনেশ্বর রোডে অবস্থিত ডিএসএফ আধুনিক টার্ফ সুবিধার জন্য পরিচিত। সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত মাঠ ব্যবহার করা যায়। দিনের স্লটের জন্য ৩,৫০০ টাকা এবং সন্ধ্যার পর ৪,০০০ টাকা ভাড়া দিতে হয়।

ঠিকানা: ৪৮/১, মনেশ্বর রোড, হাজারীবাগ, ঢাকা।
মোবাইল: ০১৬৭৪-৯১১০৯৬

গোসেভেন টার্ফ

মোহাম্মদপুরের ফিউচার টাউন এলাকায় অবস্থিত গোসেভেন টার্ফ ছোট ও মাঝারি আকারের ফুটবল ম্যাচের জন্য উপযোগী। সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খেলার সুযোগ রয়েছে। দিনের বেলায় ভাড়া ৩,০০০ টাকা, আর সন্ধ্যা ও রাতে ৪,০০০ টাকা।

ঠিকানা: প্লট-১, অ্যাভিনিউ রোড (৪০ ফিট), ব্লক-ই, ফিউচার টাউন, মোহাম্মদপুর।
মোবাইল: ০১৭০৩-২৩১১৭৬


দ্য বাবলস

মিরপুরের জনপ্রিয় স্পোর্টস ভেন্যুগুলোর মধ্যে অন্যতম দ্য বাবলস। মিনি ফুটবল ম্যাচের জন্য এটি বেশ উপযোগী। সপ্তাহের সাত দিনই খোলা থাকে। সাধারণ দিনে দিনের বেলায় ৩,৫০০ টাকা এবং রাতে ৪,০০০ টাকা লাগে। শুক্র ও শনিবার দিনে ৪,০০০ এবং রাতে ৫,০০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঠিকানা: ১৩-১৪, মল্লিক টাওয়ার, জু রোড, মিরপুর-১, ঢাকা।
ফোন: ০১৩২৫-২৭৬৮৬৮

ডিবক্স স্পোর্টস কমপ্লেক্স

মিরপুরের সাগুফতা এলাকায় অবস্থিত এই কমপ্লেক্সে ইনডোর ও আউটডোর উভয় ধরনের মাঠ রয়েছে। ৬-এ সাইড ম্যাচ আয়োজনের জন্য এটি উপযুক্ত। সকাল ৬টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত খেলার সুযোগ আছে। দিনের বেলায় ভাড়া ৩,০০০ টাকা, রাতে ৪,৫০০ টাকা। ছুটির দিনে যথাক্রমে ৩,৫০০ ও ৫,০০০ টাকা লাগে।

ঠিকানা: প্লট-২১৭, ব্লক-বি, রোড-৩, সাগুফতা, মিরপুর।
মোবাইল: ০১৯১৮-৯৭৯৯৯৯

ক্লাব ভোল্টা

ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা রোডে অবস্থিত ক্লাব ভোল্টায় রয়েছে ৭-এ সাইড বড় টার্ফ মাঠ। বড় গ্রুপের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য এটি আদর্শ। মাঠ ভাড়া ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত বুকিংয়ের সময় জানা যায়।

ঠিকানা: ২৫৭/এ, মাটিকাটা রোড, ঢাকা ক্যান্টনমেন্ট।
মোবাইল: ০১৭৯৭-৮১৯৬০০

শেফস টেবিল কোর্ট সাইড

রাজধানীর অন্যতম প্রিমিয়াম ফুটবল ভেন্যু। এখানে তিনটি মাঠ রয়েছে এবং টার্ফ আন্তর্জাতিক মানসম্পন্ন। রোববার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। টার্ফ মাঠের ভাড়া ৬,৫০০ টাকা এবং ন্যাচারাল গ্রাস মাঠের ভাড়া ৫,৫০০ টাকা।

ঠিকানা: শেফস টেবিল কোর্ট সাইড, ১০০ ফিট রোড, মাদানী অ্যাভিনিউ, ঢাকা।
মোবাইল: ০১৬০৭-০৪৫৯৫৭

ফুটসাল হাইভ

আফতাবনগরের এই ভেন্যুতে ৬-এ সাইড ম্যাচ খেলা যায়। ২৪ ঘণ্টাই খোলা থাকে। সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভাড়া ২,৪০০ টাকা, বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৩,০০০ টাকা এবং রাতের স্লটও ৩,০০০ টাকা।

ঠিকানা: চায়না প্রজেক্ট, আফতাবনগর, ঢাকা।
ফোন: ০১৮৯৪-৪৩৩৩২৫



সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   টার্ফ  ভাড়া  ফুটবল 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: