গাইবান্ধায় ৬ বছরের শিশু ‘ধর্ষণের’ শিকার, অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা এলাকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।বুধবার (২৪ জুন)

2026-06-24T18:17:54+00:00
2026-06-24T18:18:44+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় ৬ বছরের শিশু ‘ধর্ষণের’ শিকার, অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:১৭ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৬:১৮ পিএম
অভিযুক্ত আমির উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ছবি : সময়ের আলো
গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা এলাকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ জুন) বেলা ১১টায় ভেড়ামারা ব্রিজ সংলগ্ন জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ওই রেস্টুরেন্টের মালিক আমির উদ্দিন (৪০)।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা আমির উদ্দিনকে রেস্টুরেন্টের ভেতরেই মারধর করেন এবং আটকে রাখেন। খবর পেয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ দুপুর ২টায় ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। একপর্যায়ে রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা।  


এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   গাইবান্ধা  শিশু  ধর্ষণ  শিকার  অভিযুক্ত  পুলিশ  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: