দিনাজপুর সীমান্ত দিয়ে ৪ জনের অনুপ্রবেশ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুর সদর উপজেলার বনতারা গিলা বাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।বুধবার (২৪

2026-06-24T20:15:54+00:00
2026-06-24T20:15:54+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
দিনাজপুর সীমান্ত দিয়ে ৪ জনের অনুপ্রবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:১৫ পিএম 
আটক ৪ জনকে শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে এসেছে বিজিবি। ছবি : সংগৃহীত
দিনাজপুর সদর উপজেলার বনতারা গিলা বাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। 

বুধবার (২৪ জুন) ভোর ৬টায় সীমান্ত এলাকায় তাদের আটক করে আনসার ভিডিপির হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসে।


বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, আটককৃত ৪ জনের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী। প্রাথমিক তথ্যে তাদের পরিচয় জানা গেছে। তারা হলেন- আবু বক্কর মোল্লা, স্ত্রী জাহানারা বেগম, ভাই রমজান মোল্লা ও ছেলে বণিক মোল্লা। পরিবারটির বাড়ি নড়াইলের কালিয়া পৌরসভায়।

তিনি আরও জানান, সম্ভবত বেনাপোল সীমান্ত দিয়ে তারা কোনো একসময় ভারতে প্রবেশ করে। তারপর বুধবার দালালের মাধ্যমে ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা ঠিক কী উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন এবং কেন এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ফুলবাড়ী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/মহু



  বিষয়:   দিনাজপুর  সীমান্ত  অনুপ্রবেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: