বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণ মামলা, দরবার-সালিশে ধামাচাপার চেষ্টা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছরের এক স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে

2026-06-25T00:12:01+00:00
2026-06-25T00:12:01+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণ মামলা, দরবার-সালিশে ধামাচাপার চেষ্টা
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:১২ এএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছরের এক স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত মীর হেলিম পলাতক রয়েছে।

ঘটনার ৫ দিন পরে বুধবার (২৫ জুন) বিকেলে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটিকে রাস্তায় একা পেয়ে অভিযুক্ত হেলিম মীর স্থানীয় একটি স্কুলের কক্ষে নিয়ে যায়। শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় হেলিম মীর।

ঘটনা কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার পুরো বিষয়টি জানতে পারে।

অভিযোগ রয়েছে, ঘটনার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল সালিশ-দরবারের নামে বিষয়টি মীমাংসার চেষ্টা করে সময়ক্ষেপণ করে। সময়ক্ষেপণের এ সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত।


পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বুধবার বিকালে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে। সালিশের নামে সময় নষ্ট করায় আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

স্কুলের মতো জায়গায় এমন ঘটনা এবং পরে সালিশ দিয়ে ধামাচাপার চেষ্টায় এলাকাজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/আতা 
  বিষয়:   বৃদ্ধ  শিশু ধর্ষণ  মামলা  দরবার  সালিশ  ধামাচাপা  ময়মনসিংহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: