আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবকের মৃত্যু

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুরাঘোরা এলাকা থেকে সুজন চাকমা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনাইটেড

2026-06-24T21:49:28+00:00
2026-06-24T21:50:16+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবকের মৃত্যু
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:৪৯ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৯:৫০ পিএম
দীঘিনালা থানা। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুরাঘোরা এলাকা থেকে সুজন চাকমা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত) এর কর্মী ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে মুরাঘোরা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সুজন চাকমা দীঘিনালা উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের তারাবনিয়া এলাকার বাসিন্দা এবং বিন্দু মোহন চাকমার ছেলে।

সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) একটি গ্রুপ জড়িত। তবে এ বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

  বিষয়:   আধিপত্য  বিস্তার  কেন্দ্র  যুবক  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: