বিআরটিএতে অভিযান: ৪ দালালের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২৪ জুন) বিকেলে ঢাকা

2026-06-25T00:39:59+00:00
2026-06-25T00:39:59+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিআরটিএতে অভিযান: ৪ দালালের কারাদণ্ড
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৩৯ এএম 
ইকুরিয়া বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে ঢাকা বিআরটিএ-এর আদালত-৫ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাইয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বহিরাগত কয়েকজন দালাল বিআরটিএ অফিসের ভেতরে গ্রাহকদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থ আদায় করছিলেন। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আদালত মো. আব্দুল সালাম ও মো. পিন্টুকে ৪০ দিন করে এবং নুর মোহাম্মদ ও মো. ইয়াছিন আরাফাতকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই বলেন, বিআরটিএ অফিসকে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সরকারি সেবা নির্বিঘ্নে গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সময়ের আলো/আতা
  বিষয়:   বিআরটিএ  অভিযান  দালাল  কারাদণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: