ময়মনসিংহে বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত ২

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থী এবং এক কৃষক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ও

2026-06-25T00:55:28+00:00
2026-06-25T00:55:28+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৫৫ এএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থী এবং এক কৃষক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ও কালাদহ গ্রামের নিচপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তুলি সেন (১৮) গ্রামের প্রদীপ চন্দ্র সেনের মেয়ে। তিনি ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এবং কালাদহ গ্রামের নিচপাড়ায় নিহত কৃষকের নাম আব্দুল খালেক (৬০)।

নিহতের পরিবার জানান, বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামে পুকুর পাড়ে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাতে মারাত্মক আহত হয় তুলি। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


অপর দিকে, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে মসজিদ যাওয়ার সময় বজ্রপাতে আহত আব্দুল খালেককে চিকিৎসার জন্য ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। 

সময়ের আলো/আতা
  বিষয়:   ময়মনসিংহ  বজ্রপাত  শিক্ষার্থী  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: