সিগন্যালের ভুলে বগি বিচ্ছিন্ন, চট্টগ্রাম-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের সিগন্যালের ভুলে বিজয় এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইন চ্যুতির ঘটনা ঘটেছে।বুধবার (২৪ জুন) রাত

2026-06-25T01:02:31+00:00
2026-06-25T01:03:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
সিগন্যালের ভুলে বগি বিচ্ছিন্ন, চট্টগ্রাম-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০২ এএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ১:০৩ এএম
সিগনাল ভুলে ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসর তিন বগি লাইন চ্যুত। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের গৌরীপুরে কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের সিগন্যালের ভুলে বিজয় এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইন চ্যুতির ঘটনা ঘটেছে। 

বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১ টার দিকে গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই ঘটনায়।

ঘটনায়, অন্য বগিগুলো ট্রেনের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষনিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ময়মনসিংহের সাথে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি আউটার সিগন্যাল এলাকায় যেতেই হঠাৎ তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। অপর বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।


ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা বলেন, কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের ভুলে লাইন ক্লিয়ার ক্লিয়ার না করায় এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে  আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   সিগন্যাল  বগি  বিচ্ছিন্ন  চট্টগ্রাম  ময়মনসিংহ  রেল  যোগাযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: