ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হেনেছে পরপর একাধিক শক্তিশালী ভূমিকম্প। আকস্মিক এই ভূকম্পনে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

2026-06-25T07:53:20+00:00
2026-06-25T07:54:01+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৫৩ এএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৭:৫৪ এএম
শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে বাসিন্দারা। সংগৃহীত ছবি
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হেনেছে পরপর একাধিক শক্তিশালী ভূমিকম্প। আকস্মিক এই ভূকম্পনে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে এই ভয়াবহ বিপর্যয়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১০টা ০৪ মিনিটে প্রথম শক্তিশালী কম্পনটি অনুভূত হয়। ৭.২ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সান ফেলিপে অঞ্চলের কাছাকাছি। এ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। 

ইউএসজিএস-এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ভূমিকম্পের গভীরতা ও তীব্রতার কারণে এই ঘটনায় ব্যাপকভিত্তিক প্রাণহানি এবং ভয়াবহ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হওয়ার জোর আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পরপরই ভেনেজুয়েলার বারিনাস রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি উইলমার আজুয়াজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র পোস্ট করেছেন। সেখানে রাজধানীর প্রধান বিমানবন্দর ‘সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর’-এর ছাদ ও দেয়ালের একাংশ ধসে পড়তে দেখা গেছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে আতঙ্কিত মানুষকে প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ের জন্য দিগ্‌বিদিক দৌড়াদৌড়ি করতে দেখা যায়। এ ছাড়া রাজধানীর অনেক বহুতল আবাসিক ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং বেশ কিছু পুরোনো স্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপির সঙ্গে আলাপকালে কারাকাসের এক বাসিন্দা সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘হঠাৎ করেই পুরো পৃথিবী যেন দুলতে শুরু করল। চোখের সামনেই ঘরের পুরো দেয়ালটি মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে ধসে পড়ে। কম্পনের তীব্রতায় ছাদ থেকে আসবাবপত্র ও ফ্যান খসে পড়ছিল। আমরা কোনোমতে প্রাণ হাতে নিয়ে রাস্তায় নেমে আসি। এটি আমার জীবনের সবচেয়ে মারাত্মক ও ভয়াবহ অভিজ্ঞতা ছিল।’ 

এদিকে ভূমিকম্পের পর থেকেই কারাকাসসহ উপদ্রুত এলাকাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভেঙে পড়েছে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কও। ভেনেজুয়েলার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং উদ্ধারকারী সংস্থাগুলো ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান শুরু করেছে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ভেনেজুয়েলা  শক্তিশালী ভূমিকম্প  বহু হতাহত  শঙ্কা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: