সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর

2026-06-25T13:18:12+00:00
2026-06-25T13:32:43+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:১৮ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ১:৩২ পিএম
ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে। জানা যায়, ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর এলাকা থেকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২-এর ৫এস ও ৬এস-এর মধ্যবর্তী অংশ দিয়ে নারী-পুরুষসহ ১০ জন বাংলাদেশে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেয়।

তবে সহড়াতলা গ্রামে পৌঁছালে স্থানীয়রা তাদেরকে বাধা দেয়। এতে তারা আর সামনে অগ্রসর হতে পারেনি এবং পরে সীমান্তের কাছাকাছি ভারতীয় অংশের দিকে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে ওই ১০ জন সীমান্তের ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে বলে জানা গেছে।


এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে বলে বিজিবির একটি সূত্র জানিয়েছে।

সময়ের আলো/


  বিষয়:   সীমান্ত  পুশ ইন  চেষ্টা  বিজিবি  গ্রামবাসী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: