বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম আয়োজিত `বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫' পেলেন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের

2026-06-25T15:38:48+00:00
2026-06-25T15:38:48+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম 
রাজধানীর ফার্মগেটের বিএআরসি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে সাংবাদিকরা। ছবি : সময়ের আলো
কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম আয়োজিত `বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫' পেলেন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের ৯ সাংবাদিক।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজধানীর ফার্মগেটের বিএআরসি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে সহযোগিতায় ছিল এনইবিএল এগ্রো লিমিটেড, কনকর্ড হেলথ গ্রুপ, নাবিল গ্রুপ এবং সুপ্রিম সীড।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন বিপ্লব, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজ ২৪ডটকমের ডিএম নাজমুল হুসাইন, দৈনিক সমকালের জাহিদুর রহমান, আজকের পত্রিকার সাইফুল মাসুম, এটিএন নিউজের ফেরদৌস রহমান, দৈনিক যুগান্তরের ইয়াসিন রহমান এবং এখন টেলিভিশনের সাজিদ আরাফাত। পুরস্কার হিসেবে প্রত্যেককে নগদ ৩০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।


বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মো. মাসুম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএস (অবসরপ্রাপ্ত) কৃষি ক্যাডার এসোসিয়েশনের মহাসচিব আহমেদ ইকবাল চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, কৃষিবিদ ও ফলবিশেষজ্ঞ মেহেদী মাসুদ, বিএআরসির বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. মনির হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু নোমান ফারুক, কৃষিবিদ মো. আরিফুর রহমান, কৃষিবিদ ড. আব্দুল কাইউম, কৃষিবিদ ড. বদরুল হক, কৃষিবিদ জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক মুন্না রায়হান ও ফয়জুল সিদ্দিকী। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন ফেরদৌস রহমান ও শাহাদাত হোসেন বিপ্লব। 

সময়ের আলো/মহু


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: