ভেনেজুয়েলায় সামরিক পরিবহন বিমান পাঠানোর প্রস্তাব জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জার্মানি। উদ্ধারকাজ ও মানবিক সহায়তায় গতি আনতে দেশটিতে সামরিক কার্গো বা পরিবহন বিমান

2026-06-25T17:17:01+00:00
2026-06-25T20:09:47+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় সামরিক পরিবহন বিমান পাঠানোর প্রস্তাব জার্মানির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৮:০৯ পিএম
সংগৃহীত ছবি
ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জার্মানি। উদ্ধারকাজ ও মানবিক সহায়তায় গতি আনতে দেশটিতে সামরিক কার্গো বা পরিবহন বিমান পাঠানোর প্রস্তাব দিয়েছে বার্লিন।

বৃহস্পতিবার (২৫ জুন) জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সংহতি প্রকাশ করে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে জানিয়েছেন, এই মুহূর্তে উপদ্রুত এলাকায় দ্রুত সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি। জার্মানির সশস্ত্র বাহিনী (বুন্দেসভেয়ার) যেকোনো মুহূর্তে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে প্রস্তুত। ভেনিজুয়েলা সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়া মাত্রই আমরা স্বল্প সময়ের নোটিশে আমাদের ৬টি ‘এ৪০০এম’ সামরিক পরিবহন বিমান পাঠাতে পারব।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, বিমান ক্রু বা চালক দল ইতিমধ্যে অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এই বিমানগুলো জার্মানি থেকে ভেনেজুয়েলায় দ্রুত উদ্ধারকর্মী ও ভারী উদ্ধার সরঞ্জাম নিয়ে যাওয়ার পাশাপাশি ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রুটেও ত্রাণ তৎপরতা ও যাতায়াতে ব্যবহার করা যাবে। দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তার কাজে এই বিমানগুলোর ক্রুদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গতকাল বুধবার সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলার উত্তর উপকূলে। এতে এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন প্রায় হাজারখানেক মানুষ। উদ্ধার অভিযান যতই এগোচ্ছে, হতাহতের সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখন চলছে চরম উদ্ধার তৎপরতা।


সময়ের আলো/কহু
  বিষয়:   ভেনিজুয়েলা  ভূমিকম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: